শ্রাবন্তীর প্রাক্তন রোশন সিংয়ের নতুন সিদ্ধান্ত

Aug 1, 2025 - 10:36
Aug 1, 2025 - 10:36
 0  12
 শ্রাবন্তীর প্রাক্তন রোশন সিংয়ের নতুন সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক 

মাস তিনেক আগে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির স্বামী রোশন সিং এর সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। এর তিন মাসের মাথায় নতুন সংসার বুনতে যাচ্ছেন শ্রাবন্তীর এই প্রাক্তন স্বামী।

ভারতীয় গণমাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরেই এক বাঙালি কন্যার সঙ্গে রোশন সম্পর্কে ছিলেন; তার সঙ্গেই পড়লেন সাতপাকে বাঁধা। রোশন নিজেই এ কথা ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
রোশনের সেই প্রেমিকার নাম অনামিকা মৈত্র। সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার পর একটি বিয়ের কার্ড শেয়ার করেন শ্রাবন্তীর প্রাক্তন। দেখা যায়, গত ২৮ জুলাই ছিল তাদের বিয়ের তারিখ।

সেই বিয়ের কার্ডে দেখা যায়, রোশন ও অনামিকা পেছন ফিরে হাঁটছেন— ওপরে লেখা ‘রোশন ওয়েডস অনামিকা’। জুটি হিসেবে নিজেদের নাম মিলিয়ে তৈরি করেছেন ‘রোশানা’। এই সম্পর্কের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন রোশন, সোশ্যাল মিডিয়ায় একাধিকবার অনামিকার সঙ্গে ছবি শেয়ার করে।

অনামিকা কলকাতার মেয়ে। মিডিয়া সায়েন্সে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস ইন্সটিটিউট থেকে। ফেসবুক প্রোফাইলে তার রিলেশনশিপ স্ট্যাটাসে স্পষ্ট লেখা, ‘ইন এ রিলেশনশিপ উইথ রোশান’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।